Advertisement

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত আহত কয়েকজন

সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে এবং প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আনন্দ দাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ঘাতক বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আঘাতপ্রাপ্ত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদে গন্তব্যে ফিরেছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে মহাসড়কের পাশে রয়েছে এবং ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়িতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0%
0%
0%
0%