Advertisement

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবি নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন

সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার বাসিন্দা ও মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পানামার পতাকাবাহী জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ডক্টর আব্দুর রহিমের ছেলে মামুনকে ঘিরে তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ মামুনের বড় ভাই আবদুল্লাহ আল বাকি জানান, গত বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল। এরপর শনিবার দুপুরের দিকে পরিচিত বিভিন্ন সূত্র থেকে তারা জাহাজডুবির খবর পান। এখন পর্যন্ত ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা ব্রিফিং না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ভারতীয় কোস্টগার্ডের নিয়মিত আপডেটের দিকে তাকিয়ে রয়েছে শোকার্ত পরিবারটি।

বিজ্ঞাপন

মামুনের ঘনিষ্ঠ বন্ধু শাহাদাত আল কাবিজু জানান, তারা একসঙ্গে বড় হয়েছেন এবং বন্ধুর এমন আকস্মিক নিখোঁজের সংবাদে তাদের পুরো বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের কোনো হালনাগাদ তথ্য না পাওয়ায় বন্ধুরাও গভীরভাবে উদ্বিগ্ন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কায়সার আজিজ জানান, জাহাজডুবির ঘটনাটি তিনি অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছেন। দ্রুত মামুনের সন্ধান পাওয়ার আশায় তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%