AdvertisementAdvertisement

বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় ৬ শ্রমিক নিহত আহত ১৫

বগুড়ার সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে নওগাঁগামী ফহেত আলী পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি সরাসরি সেখানে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসকরা।

Advertisement
বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক দল কাজ শুরু করেছে। এ ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের পাশাপাশি পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। এদিকে, এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দোষী চালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%