সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজ ব্যবসায়ী জাবেদ মিয়ার সন্ধান চেয়ে থানায় জিডি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকা থেকে জাবেদ মিয়া (৩৬) নামে এক স্টিল ব্যবসায়ী গত ৪ জুলাই শনিবার দুপুর তিনটার পর থেকে নিখোঁজ হয়েছেন। বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি এবং সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিখোঁজ জাবেদ মিয়ার বাবার নাম আব্দুর রশিদ এবং মায়ের নাম হালিমা বেগম। তার স্থায়ী ঠিকানা ঢাকার নাজিরা বাজার হলেও তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকার কুদ্দুস ফকিরের বাড়িতে সপরিবারে বসবাস করছিলেন।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। পুলিশের তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় শনাক্ত করা সম্ভব হলেও, এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি জাবেদ মিয়ার সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে ০১৬২৪-৭৯২০৭৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ঘটনায় জাবেদ মিয়ার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার ও আইনানুগ সহায়তার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%