AdvertisementAdvertisement

আশুলিয়ায় চলন্ত বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টা বাসচালক গ্রেপ্তার

আশুলিয়ায় চলন্ত বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিহাস পরিবহনের চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারী আশুলিয়ার ইপিজেড-১ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। গত ১২ জুলাই দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে চন্দ্রা চৌরাস্তা থেকে তিনি আশুলিয়াগামী ইতিহাস পরিবহনের ওই লোকাল বাসে ওঠেন। বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্যান্য যাত্রীরা নেমে গেলেও চালক ও হেলপার আর কাউকে উঠতে দেননি। এ সময় বাসটি দ্রুতগতিতে চালাতে থাকলে ভুক্তভোগী নারী আতঙ্কিত হয়ে পড়েন এবং গাড়ি থামানোর অনুরোধ জানান।

Advertisement
বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে হেলপার জোরপূর্বক ওই নারীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এতে চালক তাকে সহায়তা করেন। নিজেকে রক্ষা করতে উপায়ান্তর না দেখে ওই নারী চলন্ত বাস থেকে লাফিয়ে রাস্তায় পড়ে গুরুতর আঘাত পান। পরবর্তীতে অন্য একটি বাসের সহায়তায় তিনি আশুলিয়ায় পৌঁছান এবং পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে ৩৭ বছর বয়সী বাসচালক আজিজুল শিকদারকে গ্রেপ্তার করে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণহাটি এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮ নম্বরের বাসটি জব্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত হেলপার এখনো পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত হেলপারকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%