জনসেবাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: মাদারীপুরে জামায়াতে ইসলামীর আমির

বরিশাল বিভাগীয় জনসভায় যোগদানের পথে মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ সমবেত হন। পথচারী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত ওই এলাকায় তিনি এক সংক্ষিপ্ত পথসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

জনসভার উদ্দেশ্যে যাওয়ার পথে আয়োজিত এই সংক্ষিপ্ত সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য। যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীর নৈতিক ও আদর্শিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও জনকল্যাণকে রাজনীতির মূলভিত্তি হিসেবে গ্রহণ করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের সদা সচেষ্ট থাকতে হবে। মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি শোষণমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

উক্ত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%