নেত্রকোনায় ইয়াবাসহ চারজন আটক, প্রাইভেটকার জব্দ

নেত্রকোনা জেলা সদরের বাংলা এলাকায় একটি প্রাইভেটকারে বিশেষ তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন নেত্রকোনা সদরের সাখাওয়াত হোসেন সজিব, মুক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার সাইফুল ইসলাম ওরফে লিয়ন, পশ্চিম মালনী এলাকার আল রিফাত চৌধুরী জয় এবং মাহমুদুল হাসান রাফি। গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সন্দেহভাজন গাড়িটিতে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক।

এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%