নড়াইলের লোহাগড়ায় হাজার হেক্টর কৃষি জমি পানির নিচে কৃষকের মাথায় হাত

নড়াইলের লোহাগড়া উপজেলায় টানা অতিবর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধির ফলে হাজার হেক্টর কৃষি জমি তলিয়ে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার ১২টি ইউনিয়নের নিচু এলাকার ফসলি মাঠগুলো এখন পানিতে থৈ থৈ করছে। মাঠের পর মাঠ তলিয়ে যাওয়ায় আমন ধান ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে লোহাগড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক কৃষিজমিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এতে রোপণ করা আমন ধানের চারা ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা। আকস্মিক এই জলমগ্নতায় গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার সম্ভাবনা তৈরি হয়েছে।

উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্যানুযায়ী, ব্যাপক হারে কৃষি জমি পানিতে প্লাবিত হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নেমে ক্ষয়ক্ষতি নিরুপণে জরিপ কাজ শুরু করেছেন। আগামী এক-দুই দিনের মধ্যেই ক্ষয়ক্ষতির চূড়ান্ত ও সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানিয়েছেন, পানি দ্রুত নিষ্কাশিত হলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের মাঠ পর্যায়ের কর্মীরা সার্বক্ষণিক তদারকি করছেন এবং যেসব জমিতে পানির প্রকোপ বেশি, সেখানে বিকল্প চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে সার্বিক সহায়তা প্রদানের কাজ অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%