মুন্সীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মুন্সীগঞ্জ শহরের রেডক্রিসেন্ট মোড় থেকে শনিবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে ১১ দলীয় ঐক্য জোট। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত এই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য নূর হোসাইন নূরানী। জামায়াতে ইসলামী বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের মুন্সীগঞ্জ জেলা আমির নুরুল হক পাটায়ারী, জাতীয় নাগরিক পার্টির নেতা আঃ আলিম এবং খেলাফত মজলিশের আমির মাওলানা সিদ্দিকুল্লাহ। বক্তারা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথকীকরণে ব্যর্থতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান ঐক্য জোটের নেতৃবৃন্দ।

0%
0%
0%
0%