AdvertisementAdvertisement

জাকাত আদায়ে সচেতনতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান ড শফিকুল ইসলাম মাসুদের

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক জনকল্যাণমূলক অনুষ্ঠানে বক্তারা জাকাতের গুরুত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া গেস্ট অব অনার হিসেবে ড. আশরাফ উদ্দীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে এস এম আলামিন ফয়েজী উপস্থিত থেকে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পবিত্র আল-কোরআনে প্রায় ৮০ বার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান। জাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিটি নাগরিককে অধিকতর সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, বাউফলের আদাবাড়িয়া থেকে শুরু হওয়া এই জাকাত কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারণ করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

নিজেদের সমালোচনা প্রসঙ্গে ড. মাসুদ বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কেও ইসলামের প্রচারের সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। সমালোচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, অযৌক্তিক সমালোচনা ও গালিগালাজ সত্ত্বেও রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণে তারা অবিচল থাকবেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে দুর্নীতি, মাদক ও অন্যায় নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%