নীলফামারীতে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। শুক্রবার বিকালে স্থানীয় বায়তুন্নুর জামে মসজিদ মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, যে মুখে মা ডাকি, সে মুখে মাদক গ্রহণ করা যায় না। তিনি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকসহ জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে মাদক নির্মূল করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এর আগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা আয়োজিত যুব বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে এ পথ থেকে দূরে থাকার পরামর্শ দেন। সভায় উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সারোয়ার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি পুরো শহর প্রদক্ষিণ করে।

0%
0%
0%
0%