নিকলীতে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সচেতনতায় বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘এগিয়ে যাই: আমার স্বপ্ন ও অধিকার অর্জনে’ শীর্ষক এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার হার বৃদ্ধি এবং নারী অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

বিজ্ঞাপন

মানুষের জন্য ফাউন্ডেশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পপি’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরে মানস করের রচনায় ‘আমরা করবো জয়’ শিরোনামে একটি সংক্ষিপ্ত নাটক মঞ্চস্থ করা হয়। এছাড়া কিশোরীদের আত্মরক্ষার কৌশল শেখাতে বিশেষ কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

পপির কিশোরগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো. ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির জ্যেষ্ঠ পরিচালক মো. মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ বলেন, তারেক রহমান ঘোষিত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের প্রধান দাবি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের মোছা. সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার বর্মন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মায়া ভৌমিক ও নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুনাব্বির হোসেন। এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%