ধনবাড়ীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এক বিশেষ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন এবং ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

একই দিনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল করার প্রত্যয়ে ধনবাড়ী পৌরসভা কর্তৃপক্ষও পৃথক কর্মসূচি গ্রহণ করে। ধনবাড়ী থানা চত্বর, উপজেলা পরিষদ ভবন ও পৌর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ।

বৃক্ষরোপণকালে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক, পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, কনজারভেন্সি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র ও হিসাবরক্ষক জামিল হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%