বিশ্বকাপ ফুটবল ২০২৬ ঘিরে দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন

দিনাজপুরের বোচাগঞ্জে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছেন। শুক্রবার বিকেলে সেতাবগঞ্জ বড় মাঠ এলাকা থেকে শুরু হওয়া এই আনন্দঘন শোডাউনটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

‘বোচাগঞ্জ আর্জেন্টিনা ভক্ত’ সংগঠনের আয়োজনে এই শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল এবং একটি সুসজ্জিত মিনি ট্রাক অংশগ্রহণ করে। প্রিয় দলের পতাকা, জার্সি ও ব্যানারে সজ্জিত তিন শতাধিক সমর্থক এতে অংশ নিলে পুরো পৌর এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থন জানান। পুরো আয়োজনকে ঘিরে সেতাবগঞ্জ পৌর শহরের ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজক ও সমন্বয়ক সোহানুর রহমান সোহান জানান, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ভক্তদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতেই এই শোডাউনের আয়োজন করা হয়েছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনের এমন সব উৎসবমুখর কর্মকাণ্ড স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%