ঝালকাঠির রাজাপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ঝালকাঠির রাজাপুরে চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রাজাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত প্রিয় দলের পতাকা ও জার্সি গায়ে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় সমর্থকরা বাদ্যযন্ত্রের তালে ও দলীয় প্রতীক উঁচিয়ে তাদের প্রিয় দলের প্রতি আবেগ ও ভালোবাসা প্রদর্শন করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি সমর্থন সুসংহত করা এবং ক্রীড়ামোদী মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা দৃঢ়ভাবে আশাবাদী যে, এবার ব্রাজিলই বিশ্বকাপের শিরোপা ঘরে তুলবে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের চোখেমুখে ছিল উৎসবের আমেজ। আয়োজকরা আরও জানান, তারেক রহমানের উন্নয়ন ও ক্রীড়াবান্ধব দর্শনের অনুপ্রেরণায় তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে ধাবিত করতেই এমন ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%