চট্টগ্রামে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের আনন্দ মিছিল ও সমাবেশ

যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড় এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজির দেউড়িতে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে নতুন কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে যুবদল আগামী দিনে রাজপথে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।

সমাবেশে শহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় এই পূর্ণাঙ্গ কমিটি যুবদলের সাংগঠনিক ভিতকে যেমন মজবুত করবে, তেমনি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে নিরলসভাবে কাজ করে যাবে। তিনি আরও যোগ করেন, নতুন কমিটির যোগ্য নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুব সমাজের অধিকার আদায়ে যুবদল এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে।

0%
0%
0%
0%