AdvertisementAdvertisement

দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পড়ে যাওয়ার ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নিরূপণে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুনশিখানা শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই এই কমিটি কাজ করবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএ-এর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাসটি নৌ-পুলিশের হেফাজতে দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement
বিজ্ঞাপন

তারেক রহমানের সরকার দেশের সকল নৌ ও সড়কপথের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

0%
0%
0%
0%