যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনিরামপুরের কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান। নিহতদের বয়স যথাক্রমে ২৭ ও ২৫ বছর।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে রাকিব ও মেহেদী হাসান মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। তালতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%