শহীদ জিয়ার স্মরণে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে ‘স্মরণে শহীদ জিয়া’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালির সভাপতিত্বে এবং সহ-সভাপতি এম আর মাহবুবের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। বক্তারা তাদের আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভায় অংশ নেওয়া বিশিষ্টজনরা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং জাতীয় উন্নয়নে শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব ছিল অনন্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।

সভার শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়েছে। অনুষ্ঠানটিতে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%