নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন

জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় আজ সকালে ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

সকাল ৮টার দিকে মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) উপজেলার দক্ষিণ মুছাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি চৌধুরীহাট বাজারে চা স্টলের মালিক ছিলেন।

জাহাঙ্গীর মোটরসাইকেলে করে মৌলভীবাজার যাচ্ছিলেন। তিনি বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। গাড়ির চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: বাসস

০%
০%
০%
০%