Advertisement

চৌদ্দগ্রামে স্কুলছাত্রী উত্ত্যক্ত করায় যুবকের দুই মাসের কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মো. শাওন নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে বিদ্যালয়ের অদূরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়মুখী ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য ও উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত ওই যুবক। ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত মো. শাওনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আলী মাদরাসা এলাকায়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন এবং বখাটেদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%