AdvertisementAdvertisement

১৩ আগস্ট রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা ক্ষীণ

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ আগামী ১৩ আগস্ট সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ এবং মহাজাগতিক বিভিন্ন উপাত্ত পর্যালোচনার পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখার অনুকূল পরিবেশ বজায় থাকবে না।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ১৩ আগস্ট করাচিসহ দেশের বিভিন্ন স্থানে সূর্যাস্তের পর চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত কম। পাশাপাশি ওইদিন দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যা চাঁদ দেখার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Advertisement
বিজ্ঞাপন

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ১৫ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হতে পারে। এই হিসাব সঠিক হলে আগামী ২৬ আগস্ট, বুধবার ১২ই রবিউল আউয়াল উদযাপিত হবে।

তবে চাঁদ দেখা এবং রবিউল আউয়াল মাস শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। দেশের আবহাওয়া দপ্তরের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই মূলত ধর্মীয় রীতিনীতি অনুসরণের পরবর্তী নির্দেশনা আসবে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%