AdvertisementAdvertisement

টঙ্গীতে জুলাই গণহত্যার বিচার ও গণভোটের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

গাজীপুরের টঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার যৌথ উদ্যোগে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীর মতো গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নম্বর ওয়ার্ডের আমির নুর মোহাম্মদ মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের এবং পশ্চিম থানা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, তাকসুর ভিপি মো. মাইনুল ইসলাম ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আফজাল হোসাইন অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল জুলাইয়ের মতো আর কোনো হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে না, কিন্তু বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় এসেছে, তাদের আত্মত্যাগের কথা বিস্মৃত হওয়া কাম্য নয়। তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার দাবি করে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দাবি পূরণ না হলে সাধারণ মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

0%
0%
0%
0%