হাবিপ্রবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের নিয়োগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। সোমবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের বয়সসীমা—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। তিনি নিজ মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক নওশের ওয়ানকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশে উল্লেখ করা হয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

0%
0%
0%
0%