করাচির ইয়েলো লাইন বিআরটি প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে মন্ত্রী শারজিলের বৈঠক

পাকিস্তানের করাচিতে চলমান পরিবহন অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে করাচির গুরুত্বপূর্ণ ইয়োলো লাইন বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের অগ্রগতিসহ ভবিষ্যতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সিন্ধুর জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন জানান, ইয়োলো লাইন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পাকিস্তানর সিন্ধু সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রকল্পের কাজের মান ও গতি বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।
পরিবহন ব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে পাকিস্তানর সিন্ধু সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে আলাদা বাস রুট চালুর উদ্যোগ নিয়েছে। মূলত সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে পাকিস্তানর সিন্ধু সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এবং গণপরিবহন খাতের আধুনিকায়নের ভূয়সী প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। বিশেষ করে বৈদ্যুতিক বাস পরিষেবা এবং নারীদের জন্য চালু করা পিংক ইভি স্কুটি স্কিমকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন তারা।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ