Advertisement

ট্রান্সফার বাজারে টাকার ঝনঝনানি ভেঙে দিল সব রেকর্ড ৩.৪৬ বিলিয়ন পাউন্ড খরচ প্রিমিয়ার লিগের

ইংলিশ প্রিমিয়ার লিগ আবারও নিজেদের আর্থিক শক্তির জানান দিয়ে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন রেকর্ড গড়েছে। প্রতি বছর রেকর্ড গড়ার ধারা অব্যাহত রেখে এবার লিগের ক্লাবগুলো নতুন খেলোয়াড়দের পেছনে খরচ করেছে ৩.৪৬ বিলিয়ন পাউন্ড, যা প্রায় ৪.৬৭ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। দলবদলের শেষ দিনে ক্লাবগুলো ব্যয় করেছে ৪৭৫ মিলিয়ন পাউন্ড, যা গত বছর একই দিনে ছিল ৩৯১ মিলিয়ন পাউন্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকালের শীর্ষ ১১টি দামী চুক্তির চারটিই সম্পন্ন হয়েছে এবারের এই উইন্ডোতে।

দলবদলের শেষ সময় পর্যন্ত ক্লাবগুলোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। গত বছর গ্রীষ্মকালীন দলবদলে লিগের ২০টি ক্লাব প্রথমবারের মতো ৩ বিলিয়ন পাউন্ডের সীমা অতিক্রম করেছিল, যা পাঁচ বছর আগের ১.১৩ বিলিয়ন পাউন্ডের তুলনায় অনেক বেশি। এবারের এই বিশাল ব্যয়ের বড় একটি অংশ জুড়ে ছিল প্রিমিয়ার লিগের অভ্যন্তরীণ লেনদেন। গত বছরের ৩০ শতাংশের তুলনায় এবার মোট চুক্তির প্রায় ৩৮ শতাংশই সম্পন্ন হয়েছে লিগের নিজেদের ক্লাবগুলোর মধ্যে।

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটি ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করে চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়ে তালিকার শীর্ষে রয়েছে। ফার্নান্দেজ বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি দুইবার ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যে দলবদল করলেন। এছাড়া লিভারপুল ১২৩ মিলিয়ন পাউন্ড ব্যয়ে পিএসজি থেকে ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে টেনেছে। চেলসি অ্যাস্টন ভিলা থেকে মর্গান রজার্সকে আনতে ব্যয় করেছে ১১৭ মিলিয়ন পাউন্ড এবং ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে নিতে খরচ করেছে ১১৬ মিলিয়ন পাউন্ড।

নতুন কোচ এনজো মারেস্কার অধীনে ম্যানচেস্টার সিটি মোট ৪৫৮ মিলিয়ন পাউন্ড খরচ করে নতুন স্কোয়াড সাজিয়েছে, যেখানে মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বোয়াদিকে ৮৬ মিলিয়ন পাউন্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি গত বছর লিভারপুলের ৪১৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অন্যদিকে নতুন কোচ জাবি আলোনসোর ওপর আস্থা রেখে চেলসি ব্যয় করেছে ৩৪৯ মিলিয়ন পাউন্ড। টানা দুই মৌসুম রেলিগেশনের শঙ্কায় থাকা টটেনহ্যাম হটস্পার ঘুরে দাঁড়াতে খরচ করেছে ৩০৩ মিলিয়ন পাউন্ড। এছাড়া প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া ইপসউইচ, কভেন্ট্রি সিটি এবং হাল সিটি সম্মিলিতভাবে ৪০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করেছে।

বিজ্ঞাপন

আলোচিত দলবদলের ভিড়ে সান্ডারল্যান্ড অলিম্পিক লিওঁ থেকে ২১ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার মালিক ফোফানাকে ৩০ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে। টটেনহ্যাম হটস্পার তাদের ক্লাব রেকর্ড ভেঙে নিউক্যাসল ইউনাইটেড থেকে সান্দ্রো তোনালিকে সই করিয়েছে, যার মূল্য ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

তবে শেষ দিনে সব চুক্তি সফল হয়নি। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন এভারটনে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় সেই চুক্তিটি ভেস্তে যায়। একইভাবে চেলসির সঙ্গে সেনেগালিজ মিডফিল্ডার লামিন কামারার ৪৭.১ মিলিয়ন পাউন্ডের চুক্তিটিও সম্পন্ন হয়নি। অন্যদিকে বার্সেলোনা এবং আর্সেনালের তীব্র আগ্রহ থাকা সত্ত্বেও আতলেতিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজকে ছাড়েনি। আতলেতিকোর পরিচালনা পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে যে বার্সেলোনার সঙ্গে আলভারেজের বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং হবেও না।

সম্পর্কিত- খেলাধুলা
0%
0%
0%
0%