Advertisement

বরিশালে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল নগরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় সমবেত হন হাজারো নেতাকর্মী। ১০টা ৩০ মিনিটের মধ্যেই সদর রোড এলাকা জনস্রোতে পরিণত হয় এবং পুরো নগরী দলীয় পতাকায় ছেয়ে যায়।

সকাল ১১টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

এদিকে একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথক সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি। এতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত একটি সুশৃঙ্খল শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে শেষ হয়।

উভয় সমাবেশে বক্তারা বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারা রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%