Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ, নিরাপত্তা জোরদার

আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। জাতীয় ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এবারের অধিবেশনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংসদীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সংসদ ভবন এলাকার নির্দিষ্ট পরিসরে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর প্রশাসন।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংসদ এলাকায় চলাচলকারী সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা বা আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশনের প্রধান এজেন্ডাগুলোর মধ্যে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিরোধী দল থেকে সদস্যদের নামের তালিকা পাওয়া মাত্রই এই কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

চিফ হুইপ আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে অধিবেশনটি ৫, ৭ কিংবা সর্বোচ্চ ১০ কার্যদিবস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে সংসদীয় কার্যক্রমের প্রয়োজনে পরিস্থিতির ওপর ভিত্তি করে অধিবেশনের সময়সীমা বৃদ্ধির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

0%
0%
0%
0%