Advertisement

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বর্জন করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী স্পষ্ট করেন যে, প্রতিমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন, তখন আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং বর্তমান সরকার সংবিধান সমুন্নত রেখেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে।

রাজধানীতে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী দেশের চলমান বিচারিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি দাবি করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বদ্ধপরিকর। সরকার গঠনের পর থেকে পুলিশ প্রশাসন কোনো মিথ্যা মামলা দায়ের করেনি বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আরও বলেন, ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষায় রাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। যদি কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগে সক্ষম না হন, তবে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা প্রদান নিশ্চিত করবে। তারেক রহমান সরকারের এই অঙ্গীকার দেশের পিছিয়ে পড়া মানুষের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

0%
0%
0%
0%