Advertisement

সিরাজগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি নয় সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সোমবার এই তদন্ত কমিটির অনুমোদন দেন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং সদস্যসচিব হিসেবে থাকছেন সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ। এছাড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। প্রতিবেদনটি জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে হস্তান্তরের পর পরবর্তী আইনি ও দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%