Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হলেন বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাক

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সোমবার ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বাগাতিপাড়া থেকে দেবাশীষ বসাককে সরিয়ে সরাসরি মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। তবে প্রশাসনিক রদবদলের এই প্রজ্ঞাপনে তার বদলির সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলায় প্রশাসনিক বিভিন্ন পরিবর্তনের গুঞ্জন ছড়ালে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই ইউএনও দেবাশীষ বসাকের বদলির বিষয়টি সামনে এলো।

0%
0%
0%
0%