গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বন অধিদপ্তরে ৩৮২ জন ফরেস্টার নিয়োগের বিশাল সুযোগ

শেষ সময়: ১০ জুন ২০২৬
আবেদনের সময় শেষ
বেতন
৯,৭০০ - ২৩,৪৯০
পদসংখ্যা
৩৮২
কাজের ধরন
ফুল-টাইম
লিঙ্গ
যেকোনো
বয়স
৩২

চাকরির বিবরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে ‘ফরেস্টার’ পদে ৩৮২ জনকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকরা আগামী ১০ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

Advertisement
বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ফরেস্টার’ পদে মোট ৩৮২ (তিনশত বিরাশি) জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি পাস হতে হবে। পাশাপাশি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ন্যূনতম ১৬৩ সে.মি. এবং বুকের মাপ ৭৬ সে.মি. হওয়া আবশ্যক।

বেতন স্কেল

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) স্কেলে বেতন পাবেন।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ১০০ (একশ) টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে অটোমেটেড চালানের (প্রাতিষ্ঠানিক কোড-১৪৫০২০১১২৪৪৯৭ এবং অর্থনৈতিক কোড-১৪২২৩২৬) মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে।

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীদের বন অধিদপ্তরের ওয়েবসাইট (www.bforest.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা স্বহস্তে কালো কালির বলপেন দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, নাগরিকত্ব সনদ, এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
  • প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত ৮”x১০” সাইজের একটি ফেরত খাম ১৫ (পনেরো) টাকার ডাকটিকিটসহ যুক্ত করতে হবে।

আবেদন জমাদানের ঠিকানা ও শেষ সময়

পূরণকৃত আবেদনপত্র আগামী ১০/০৬/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে “প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭” ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। এছাড়া, বন ভবন, আগারগাঁও-এর দ্বিতীয় তলায় (Level-1) রক্ষিত বাক্সে সরাসরি জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

কর্মস্থল

অফিসে কাজ
এখনই আবেদন করুন

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬