শরীয়তপুরে হুইপ অপুকে নিয়ে ভাইরাল ভিডিওর দাবিটি কতটা সত্য?
কী দাবি করা হয়েছিল?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বক্তব্য দেওয়ার সময় হুইপ অপু হঠাৎ একটি টিস্যুর বক্স ছুড়ে মারেন। ভিডিওটির সঙ্গে এমনভাবে ক্যাপশন ও বর্ণনা যুক্ত করা হয়, যাতে মনে হয় তিনি সাংবাদিকদের লক্ষ্য করেই এটি করেছেন।
ফ্যাক্টচেক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ‘ডামুড্যা DM Tv’ নামে একটি পেজ থেকে ছড়িয়ে দেওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটির খণ্ডিত অংশ প্রকাশ করে দাবি করা হয়, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু সাংবাদিকদের উদ্দেশ্যে টিস্যুর বক্স ছুড়ে মেরেছেন।
দাবিটি কী?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বক্তব্য দেওয়ার সময় হুইপ অপু হঠাৎ একটি টিস্যুর বক্স ছুড়ে মারেন। ভিডিওটির সঙ্গে এমনভাবে ক্যাপশন ও বর্ণনা যুক্ত করা হয়, যাতে মনে হয় তিনি সাংবাদিকদের লক্ষ্য করেই এটি করেছেন।
যাচাইয়ে যা পাওয়া গেল
ফ্যাক্টচেকের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিওতে প্রচারিত দাবির সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই।
জানা যায়, গত শনিবার (৯ মে) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন হুইপ অপু। এ সময় উপস্থিত একজন বিএনপি নেতা একজনের সঙ্গে অপ্রয়োজনীয় কথোপকথনে জড়িয়ে পড়েন, যার কারণে অনুষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সভার শৃঙ্খলা বজায় রাখতে এবং ওই ব্যক্তিকে সতর্ক করার উদ্দেশ্যেই হুইপ অপু তার দিকে টিস্যুর বক্সটি ছুড়ে দেন। ঘটনাটির পর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও মুখভঙ্গিতেও বিষয়টি স্পষ্ট হয় যে, এটি কাউকে অপমান করার উদ্দেশ্যে নয়; বরং শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমনটি করা হয়েছিল।
আরও যা পাওয়া গেল
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সাত বছর আগের একটি গ্রেফতারের ভিডিওও নতুন ঘটনা বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তি আরও বাড়িয়েছে।
ফ্যাক্টচেকের রায়
যাচাইয়ে দেখা গেছে, ভাইরাল ভিডিওটি খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। পূর্ণাঙ্গ ঘটনা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সাংবাদিকদের লক্ষ্য করে নয়; বরং সভার পরিবেশ বিঘ্নিত হওয়ায় একজনকে সতর্ক করতেই টিস্যুর বক্সটি ছুড়ে দেওয়া হয়েছিল। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি আংশিক তথ্যনির্ভর ও
সিদ্ধান্ত
প্রমাণের স্ক্রিনশট
তথ্যসূত্র
- সরাসরি : গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মিয়া নুরদ্দিন আহাম্মেদ অপু (Evidence)
- অপু ভাই মনে হয় ভাবির সাথে ঝ-গ-ড়া করেছিল! তাই মাথাটা একটু গরম ছিল! 😜 (ফেসবুক)
- মাত্র দুই মাসেই একজন সংসদ সদস্য দেশের টাকা হরিলুট করে পাহাড় বানিয়েছে! অথচ বিএনপির এই সংসদ সদস্য নুরুদ্দিন অপু এতোদিন জামাতকে যা-তা বলেছে! আজকে র্যাবের হাতে কট হয়েছে! (ফেসবুক)