বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন ডি জর্জি ও নরকিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হওয়া ব্যাটারকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকা দলে রাখা হয়েছে। কুঁচকির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটি টেস্ট খেলে মাঠের বাইরে চলে যাওয়া এনরিখ নরকিয়াও চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য ফিট ঘোষিত হয়েছেন।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা ১৮ সদস্যের দল ঘোষণা করলেও তা কমিয়ে ১৫ জনে নামিয়ে এনেছে এবং বিজয়ী স্কোয়াড থেকে পাঁচজন খেলোয়াড়কে বাদ দিয়েছে। বাদ পড়া খেলোয়াড়েরা হলেন সেনুরান মুথুসামি, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন এবং জেরাল্ড কোয়েটজি। পেসার লুঙ্গি এনগিডি এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় দল নির্বাচনে তাকে বিবেচনা করা হয়নি।

তিনজন ব্যাটার বাদ পড়ার পর দক্ষিণ আফ্রিকা দলে ডেকে পাঠিয়েছে জুবায়ের হামজাকে। ৩১ বছর বয়সী এই ব্যাটার ক্যারিয়ারে এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছেন এবং তার সর্বশেষ ম্যাচটি ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী ১১ নভেম্বর জোহানেসবার্গে দলটি একত্রিত হবে এবং চার দিন পর একই ভেন্যুতে সিরিজটি মাঠে গড়াবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।

প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, হাইভেল্ডের উইকেট ঐতিহ্যগতভাবে পেস ও বাউন্স সহায়ক হয়ে থাকে, যদিও ইদানিং ওয়ান্ডারার্স স্টেডিয়াম স্পিন বোলারদেরও কিছু সহায়তা প্রদান করছে। সে কথা মাথায় রেখেই আমাদের পেস বোলিং বিকল্পগুলোর ওপর বেশি জোর দেওয়া হবে। আমরা জানি বাংলাদেশ দল কতটা হুমকি সৃষ্টি করতে পারে এবং হাইভেল্ডের কন্ডিশনে তাদের পেসাররা অত্যন্ত কার্যকর হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমাদের ব্যাটিং বিকল্পের ক্ষেত্রে, ইনজুরি থেকে সেরে ওঠার পর টনিকে দলে স্বাগত জানানোটা দারুণ ব্যাপার এবং জুবায়েরের অন্তর্ভুক্তি আমাদের টপ অর্ডারে আরও গভীরতা যোগ করবে।

০%
০%
০%
০%