Advertisement

সিরাজগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী হত্যায় দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমানকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ দেড় মাস পর প্রধান আসামি টিটোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ। নিহত আব্দুর রহমান স্থানীয় রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

গত ১৪ জুলাই রাতে মাদক সেবনের প্রতিবাদ করায় টিটোনের সঙ্গে আব্দুর রহমানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে টিটোন বার্মিজ চাকু ও চাপাতি নিয়ে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসানের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারী দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন দিন পর ১৭ জুলাই আব্দুর রহমানের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি টিটোনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য নিহতের পরিবার ও স্থানীয়রা দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%