Advertisement

টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় স্বাস্থ্য সহকারী নিহত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আওয়াল শফি (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আওয়াল শফি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আওয়াল শফি তার কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে মোটরসাইকেলে নিজ বাড়ি বোয়ালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%