Advertisement

টাঙ্গাইলে ট্রাকচাপায় মা ও শিশুসন্তান নিহত

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মালবাহী ট্রাকের চাপায় এক নারী ও তাঁর শিশুকন্যা নিহত হয়েছেন। নিহতরা হলেন বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমদের স্ত্রী ইসরাত জাহান আঁখি ও তাঁর এক বছর বয়সী কন্যাসন্তান।

বিকেলে আঁখি তাঁর শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষী ট্রাকচালককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%