Advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় পুকুরে ডুবে রায়হান মোল্লা ও ইব্রাহিম মোল্লা নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তারা পানিতে তলিয়ে যায়। নিহত রায়হান ওই এলাকার মহিউদ্দিন মোল্লার এবং ইব্রাহিম মহাসিন মোল্লার সন্তান; তারা সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে সজীব মোল্লা নামের একজন পুকুরে নেমে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে প্রথমে ইব্রাহিমকে উদ্ধার করেন। এরপর স্থানীয়দের সহায়তায় রায়হানকেও পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দ্রুত তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় শিশু দুটির পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

0%
0%
0%
0%