AdvertisementAdvertisement

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নাটোরের তিন প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থলে হঠাৎ সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে আটকা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত প্রবাসীরা হলেন নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

Advertisement
বিজ্ঞাপন

তিন তরুণের অকাল মৃত্যুর সংবাদ নিজ নিজ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে এবং প্রতিটি বাড়িতে এখন চলছে মাতম।

নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। প্রবাসী এই তিন রেমিট্যান্স যোদ্ধার লাশ দ্রুত দেশে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহায়তার প্রত্যাশা করছেন শোকার্ত স্বজনরা।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%