Advertisement

ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ে সময় রায়নার সঙ্গে বাকবিতণ্ডায় অর্চনা পূরণ সিং

বলিউডের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘দ্য কাপিল শর্মা শো’-এর প্রাণভোমরা অর্চনা পূরণ সিং এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নামক একটি অনলাইন শো-তে অতিথি হিসেবে হাজির হয়ে উপস্থাপক সময় রায়নার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। তাদের এই উত্তপ্ত ও কৌতুকপূর্ণ কথোপকথনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং দর্শকদের মধ্যে তুমুল সমালোচনার সৃষ্টি করে।

ঘটনার সূত্রপাত হয় যখন উপস্থাপক সময় রায়না অর্চনার ইউটিউব ভ্লগ নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। সময় সরাসরি অর্চনার পারিবারিক জীবন ও ছেলেদের সামনে বসে থাকা নিয়ে তীর্যক প্রশ্ন তোলেন। এর উত্তরে অর্চনা কিছুটা বিরক্ত হয়ে নিজের ছেলেদের লক্ষ্য করে বলেন, আমি আগেই বলেছিলাম সামনের সারিতে না বসতে, কারণ এভাবে জনপ্রিয়তা পাওয়া যায় না বরং বোকামি হয়। এরপরই সময় রায়না অর্চনার বিখ্যাত সেই অট্টহাসিকে ব্যঙ্গ করে বলেন যে, অর্চনা আসলে তার হাসির কাজটি মোটেও গুরুত্বের সঙ্গে করছেন না।

বিজ্ঞাপন

কথপোকথনের এক পর্যায়ে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। সময় যখন অর্চনাকে প্রশ্ন করেন যে, কপিল শর্মার জোকসে হাসা কি সত্যিই খুব কঠিন কাজ? তখন স্বভাবসুলভ ভঙ্গিতেই অর্চনা অকপটে স্বীকার করে নেন যে, হ্যাঁ এটি বেশ কঠিন। মুহূর্তের মধ্যেই অর্চনা বুঝতে পারেন যে তিনি সময়ের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং হাসতে হাসতে বলেন, আমি সত্যিই তোমাদের জালে আটকে গেছি। এই মুহূর্তটি দর্শকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এই শো-এর একই পর্বে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরহান আভাত্রামাণি, যিনি ‘ওরি’ নামেই বেশি পরিচিত। ওরি যখন নিজেকে লন্ডন থেকে আসা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে দাবি করেন, তখন অর্চনা ব্যঙ্গ করে বলেন যে, ওরি আসলে দহিসর থেকে এসেছেন কিন্তু নিজেকে ব্যস্ত দেখানোর জন্য লন্ডনের দোহাই দিচ্ছেন। পাল্টা জবাবে ওরি যখন অর্চনাকে তার লন্ডন ভ্রমণ নিয়ে প্রশ্ন করেন, তখন অভিনেত্রী অত্যন্ত শ্লেষের সঙ্গে উত্তর দেন। পুরো বিষয়টি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। অর্চনা পূরণ সিংয়ের মতো একজন জ্যেষ্ঠ শিল্পীর সঙ্গে সময় রায়নার এমন আচরণ এবং পাল্টাপাল্টি মন্তব্যের এই ভিডিওটি নিয়ে এখন চলছে তীব্র বিতর্ক।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%